ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৮:০৭:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

পুলিশ কর্মকর্তা সুন্দরী প্রতিযোগিতায়

আপডেট: ০৮:২০ এএম, ৩০ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার

1430278824উইমেননিউজ ডেস্ক, ঢাকা : খাকি ইউনিফরম, হাতে একে-৪৭। কোমরে পিস্তল। বেল্টে বাঁধা থাকে গ্রেনেড। তার নাম শুনলেই ফিলিপাইনের অপরাধীদের হাড়ে কাঁপুনি ধরে। বন্দুকের নিশানা অব্যর্থ। পৃথিবীর যে কোনও প্রতিকূল জায়গায় লড়াইয়ের ক্ষমতা রাখেন এই নারী। তিনি ফিলিপাইন পুলিশের সাহসী পুলিশ কর্মকর্তা সোফিয়া লরেন ডেলিউ। কিন্তু দেশবাসী এবার তাকে দেখবে একেবারে অন্য আয়নায়। কারণ তিনি মিস আর্থ প্রতিযোগিতার বিশ্ব আসরে ফিলিপাইনের পক্ষ থেকে অংশগ্রহণ করছেন। ডানপিটে পুলিশ অফিসার এবার বিউটি কনটেস্টে। ফিলিপাইন পুলিশে সোফিয়াকে বলা হয় ফিলিপিনো-রোমানিয়ান বিউটি। আপাত নিরীহ মুখটা দেখলে বোঝার সাধ্য নেই,এই নারীই এয়ার সাপোর্ট অপারেশন, জাঙ্গল সার্ভাইভাল-সহ একাধিক অপারেশনে প্রশিক্ষণপ্রাপ্ত। যেসব অপরাধী সোফিয়ার হাতে পিটুনি খেয়েছে কিংবা তার হাতে ধরা পড়ে জেলে দিন কাটাচ্ছে কিংবা এই তরুণীর দাপট দেখেছেন তারা তার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খবরে রীতিমতো বিস্মিত হয়ে গেছেন। পুলিশের রাশভারি চাকরিতে অভ্যস্ত সোফিয়া কিভাবে হাসিমুখে মঞ্চে ক্যাটওয়াক করবেন তা দেখার অপেক্ষায় সবাই। -টাইমস অব ইন্ডিয়া ৩০.০৪.২০১৫