পুলিশ সদস্যের কলার চেপে ধরায় মামলা খেলেন কংগ্রেস নেত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
পুলিশ সদস্যের কলার চেপে ধরার অভিযোগে ভারতের কংগ্রেস নেত্রী ও সাবেক এমপি রেনুকা চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) হায়দরাবাদে বিক্ষোভের সময় এমন ঘটনা ঘটে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা করা হয়েছে। এ ধারায় সরকারি কর্মীকে দায়িত্ব পালনের সময় বাধাদান বা হামলা শাস্তিযোগ্য অপরাধ।
তবে কংগ্রেস নেত্রী রেনুকার পাল্টা দাবি, তার পায়ে সমস্যা আছে। তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা চলছিল। নিয়ন্ত্রণ বজায় রাখতেই ওই পুলিশ সদস্যকে ধরেন তিনি।
রাহুল গান্ধীকে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই়ডি)-এর কয়েক দিন ধরে জেরার প্রতিবাদে দেশজুড়ে পথে নেমেছে কংগ্রেসের নেতাকর্মীরা। তেলেঙ্গানার হায়দরাবাদে রাজভবন ঘেরাও করার কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন রেনুকা। সেখানে পুলিশ যায় এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের বাগ-বিতণ্ডা শুরু হয়। সেখানেই ঘটে এ ঘটনা।
এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে শুক্রবার নয়, সোমবার ফের জিজ্ঞাসাবাদ করবে ইডি বলে জানা গেছে। তাকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু রাহুল চিঠি দিয়ে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান। সেই আবেদনেরভিত্তিতে তাকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।
ন্যাশনাল হেরল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে গত তিনদিনে প্রায় ৩০ ঘণ্টা ধরে রাহুল গান্ধীকে জেরা করেছে ইডি। কোভিডের কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সে কারণে চিঠি দিয়ে জিজ্ঞাসাবাদে বিরতি চান তিনি।
সূত্র: আনন্দবাজার
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











