পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের সব ব্যাংক বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে সব বন্দরের ব্যাংক। আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ছুটির সমন্বয়ে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক লেনদেন চলবে।
রোববার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচদিন দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সময়ে দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকগুলো খোলা থাকবে। ছুটির দিনগুলোতে এসব ব্যাংকের কার্যক্রম চালু রাখার সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ছুটির মধ্যেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন। পাশাপাশি শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।
- পূজায় অপুর প্রিয় খিচুড়ি-লাবড়া, রইল রেসিপি
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- পূজার রান্না: নারকেল দিয়ে বুটের ডাল ও দুধ শুক্তো
- এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা
- কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান
- পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
- কনে ‘বন্দি’ করে বিয়ে
- দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক
- সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কুমার গ্রেপ্তার
- আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
- নারী শিক্ষার অগ্রদূত কবি কামিনী রায়ের জন্মদিন আজ
- দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
- সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
- তাজমিন হত্যা: হোটেল কর্মচারী রাজু আটক
- কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি
- আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন
- ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান সহযোগী অধ্যাপক তাসনিম
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- পূজার কেনাকাটায় যে বিষয়গুলো মাথায় রাখবেন
- মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
- মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
- তাজমিন হত্যা: হোটেল কর্মচারী রাজু আটক










