ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২১:১৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

পূজার রেসিপি লুচি

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

পূজার খাবারে লুচি না থাকলে যেন জমেই না। নানারকম মুখরোচক সবজি, আলুর দমের সঙ্গে গরম গরম লুচি না হলে কি জমে? কিন্তু অনেকেরই অভিযোগ থাকে লুচি নরম হয় না, ফুলে ওঠে না। তাইতো আপনাদের জন্য রয়েছে লুচি তৈরির সবচেয়ে সহজ রেসিপি। চলুন জেনে নেয়া যাক।

উপকরণ:

ময়দা ২ কাপ। ঘি ২ চা-চামচ। লবণ আধা চা-চামচ। পানি কিংবা তরল দুধ- ডো বানাতে যতটুকু লাগে। তেল পরিমাণ মতো।

প্রণালি:

ময়াদার সঙ্গে তেল বাদের বাকি সব উপকরণ মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিন। আবার একেবারে নরম যেন না হয়। ডো ভেজা গামছা, তোয়ালে বা কাগজ দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট। তারপর ডো থেকে ছোট ছোট করে বল বানিয়ে তেল লাগান আর বেলে নিন। বেলার সময় কোনো ময়দা ব্যবহার করবেন না, করলে ভাজার সময় গুঁড়াগুলো পুড়ে পুড়ে যাবে আর লুচি দেখতে খারাপ লাগবে। তেল গরম করে মাঝারি আঁচে রাখুন। একটা একটা লুচি দিন। ফুলে গেলে উল্টিয়ে দিন। চামচ দিয়ে হালকাভাবে চেপে চেপে দেবেন। লুচি সুন্দর করে ফুলে উঠবে। হালকা বাদামি রং হলে নামিয়ে ফেলুন। টিস্যুর উপর রাখুন যেন অতিরিক্ত তেল শুষে যায়। পরিবেশন করুন সবজি দিয়ে।