ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

পূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩, দগ্ধ ৫২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ভাদোহিতে এক দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সপ্তমীতে। এ ঘটনায় অন্তত ৫২ জন দগ্ধ হয়েছেন এবং এক নারী এবং ১২ বছর বয়সী ও ১০ বছর বয়সী দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। 

রোববার সন্ধ্যার এ ঘটনায় ভাদোহি জেলাশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, ‘আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপূজা মণ্ডপে আগুন লেগে মোট ৪২ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ পরে আহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়।

জানা যায়, ভাদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাব আয়োজিত ওই পূজা মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ডিএমসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধারকাজের তদারকি শুরু করেন কর্তারা। 

এর মধ্যে ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর দগ্ধ ৩৩ জনকে বারাণসীর একটি হাসপাতালে রেফার করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার সময় যখন আরতি হচ্ছিল, তখন এই ঘটনা ঘটে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ৩০০ জন লোক উপস্থিত ছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তৃপক্ষ। 

পুলিশ জানায়, আগুন লাগার পর মুহূর্তেই তা মণ্ডপের কাপড়ে লেগে ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে আগুন ধরে যায়। এর ফলে মণ্ডপে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়, বিশৃঙ্খলা দেখা দেয়। বহু দূর থেকে মণ্ডপের আগুনের লেলিহান শিখা নজরে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে উদ্ধারকাজ শুরুর আগেই মণ্ডপের ভিতরে থাকা অর্ধশতাধিক লোক আগুনে পুড়ে আহত হন। পরে মৃত্যু হয় তিনজনের। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। --- হিন্দুস্তান টাইমস।