পূজোর গন্ধ বাতাসজুড়ে : আহমেদ মুশফিকা নাজনীন
আহমেদ মুশফিকা নাজনীন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৩ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার
শেফালী ফুল
কাল রাতে দেখি চাঁদ ঠিক জানালার সামনে। যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। ভালো করে তাকিয়ে দেখি হালকা কুয়াশা চারদিকজুড়ে! অবাক হই! নগরে শীতের কুয়াশা! খুশি হলাম। তবে আরেক মন বললো, এসব গাড়ির ধোঁয়া। ধোঁয়া সরিয়ে কুয়াশাকে কেন জানি বড় আপন ভাবতে চাইলাম। শহরজুড়ে নামুক ঘন কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলুক গাড়ি!
আহারে আমার ষড়ঋতু! কোন অভিমানে কোথায় হারিয়ে গেল! হেমন্ত বর্ষা, বসন্ত শীত সব যেন পড়ার বইয়ের পাতায়। জাতীয় টেস্ক বুক বোর্ডের উত্তম দা’রা ছবি দিয়ে শিশুদের বুঝাতে চাইবেন একসময় এসব ঋতু ছিলো আমাদের দেশে! রোদ আসে মিষ্টি রোদ যায়। সর্ষের তেল মেখে শিশুরা রোদ ধরার খেলা খেলে না। বালিশ লেপ রোদে দেয় না অার কেউ! আচারগুলো শপিং মলে।
আজকাল সালমার সাথে আর শিউলি ফুল কুড়ানো হয়না। সমরেশ মজুমদারের সাতকাহনেই শুধু থাকে শিউলিতলার গল্প। খালি পায়ে হেমেন্দ্র দা আর সেই মাসীদের সাথে দেবী বির্সজনে ব্রক্ষ্মপুত্রের নদে যাওয়া আজ শুধুই স্মৃতি।
আহারে শৈশব! মার্বেল, ম্যাচের বক্স, তাস, ডাকটিকেট, ৫ গুটি, ক্যারাম, বিদ্যাপাতা, লজ্জাবতি ফুল প্রজাপতির পাখা শুধুই পেছনে ডাকে! এর মাঝে মাঝে শহুরে বাতাসে কোথা থেকে যেন ভেসে আসে উলু আর ঢাকের সাথে পূজোর গন্ধ! প্রাণ ভরে জোরে শ্বাস নেই। রবি ঠাকুরের পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে!
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ