পূর্বাচলে প্লট চেয়ে সমালোচনার মুখে রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সরকারের কাছে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের বহুল আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে লতি মাসের ৩ তারিখে চিঠিও দিয়েছেন। তার দেয়া সেই চিঠি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, সংসদকে অবৈধ বললেও এখন সংসদের প্যাড ব্যবহার করে সরকারের কাছে প্লট চান। এতে রুমিন ফারহানাকে নিয়ে নিজ দল এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।
সূত্র জানায়, বিএনপির এই নেত্রী মুখে সংসদকে অবৈধ বললেও এ সংসদকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা বাড়িয়ে নিচ্ছেন। সব জায়গায় প্রভাব খাটানোরে চেষ্টা করছেন।
সম্প্রতি সংসদের প্যাড ব্যবহার করে সংসদ সদস্য হিসেবে ১০ কাটার প্লট চেয়ে গৃহায়ণ মন্ত্রণালয়ে আবেদন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে সরকার দলের লোকজনসহ বিভিন্ন মহলে হাসা হাসি হচ্ছে।
তারা বলছেন, সংসদে যোগ দিয়ে সংসদকে অবৈধ বলেছেন মুখে বড় বড় কথা বলছেন অথচ এই সংসদকে ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।
এ বিষয়ে জানতে চিঠিতে উল্লেখ করা রুমিনের নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
অনেক নাটকীয়তার পর বিএনপির এমপিরা শপথ নেয়ার পর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পান রুমিন। এরও আগে টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।
এমপি হিসেবে শপথ নিয়েই সেই সংসদকে অবৈধ বলে দাবি করায় আবার আলোচনায় আসেন তিনি। এরপর সংসদে বক্তব্য দিতে গিয়ে চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের সমালোচনায় মুখর এই এমপি। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন তিনি।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার





