পেঁপে চাষে ছামাদের ভাগ্য বদল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে পেঁপে চাষ করে ভাগ্য বদলে গেছে আব্দুস ছামাদ নামে এক কৃষকের। উচ্চ ফলনশীল এই পেঁপে চাষ করে এলাকায় রীতিমতো হৈচৈ ফেলেছেন তিনি। তাকে অনুসরণ করে এলাকার অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
পেঁপে চাষী আব্দুস ছামাদ উপজেলার পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের মৃত আশেক মামুনের ছেলে।
সরেজমিনে পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি প্রতিটি পেঁপে গাছে ঝুলে আছে অসংখ্য কাঁচা পেঁপে। গত দু'মাস ধরে গাছ থেকে পেঁপে তুলে বিক্রি করছেন তিনি। সেখানেই কথা হয় আব্দুস ছামাদের সঙ্গে। তিনি জানান, চার বিঘা জমিতে তিনি পেঁপে চাষ করছেন। প্রায় ১৫ বছর আগে বাছাই করা সোনালী জাতের বীজ সংগ্রহ করে প্রথমে একবিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে পেঁপে চাষ বৃদ্ধি করতে থাকেন। এখন তিনি চার বিঘা জমিতে পেঁপে চাষ করছেন।
তিনি আরও বলেন, 'অন্যান্য ফসলের তুলনায় পেঁপে চাষ করে লাভ বেশি। চার বিঘা জমিতে পেঁপে চাষ করতে এক লাখ টাকা খরচ হয়েছে। এই পেঁপে বাগান থেকেই কাঁচা অবস্থায় ৪'শ টাকা আর পাকা পেঁপে এক হাজার টাকা মন দরে বিক্রি করছেন। বাগান ছাড়াও পেঁপে গাইবান্ধা শহর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর বিভিন্ন বাজারে বিক্রি করছেন। একটি পেঁপে গাছ থেকে দুই আড়াই মন ফল পাওয়া যায়। বাগানের একটি পেঁপে সাড়ে ৫ কেজি পযর্ন্ত হয়। একটি পেঁপে গাছে দু'বছর ধরে ফল পাওয়া যায়'।
জমিতে পেঁপে কিনতে আসা পলাশবাড়ীর ব্যবসায়ী আউয়াল হোসেন ও স্থানীয় হোসেনপুর ইউনিয়নের দিগবারী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, 'আমরা ছামাদ মিয়ার বাগান থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ মন কাঁচা-পাকা পেঁপে ক্রয় করে নিয়ে যাই। অন্যান্য জায়গার তুলনায় এখানকার পেঁপের মান ভালো। প্রতি মন পেঁপে ১১'শ টাকা থেকে ১২'শ টাকায় কিনছি'। এই পেঁপে ঢাকাতেও নিয়ে যাওয়া হয় বলে তারা জানান।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আনিছুর রহমান জানান, 'পেঁপে শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময় ও পেটের নানাবিধ সমস্যা দূর করে। এছাড়া গ্যাষ্টিক এবং বদহজমের জন্য অনেক উপকারি পেঁপে। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমানে এনজাইম রয়েছে যা হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে'।
পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, 'আমরা কৃষকদের পেঁপে চাষে উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনাসহ সার, বীজ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছি'। এ নিয়ে কৃষকদের উদ্ধুদ্বসহ বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


