ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:৩০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

পেঁয়াজের দাম কমছে 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পাইকারী ও খুচরা দুই বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার ও রামপুরা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

রাজধানীর পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারী বাজার শ্যামবাজার। বৃহস্পতিবার এই বাজারে গতকালের চেয়ে কেজিপ্রতি ৮ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজিতে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা কেজিতে।

প্রায় একই চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। এই বাজারে ৫০-৫৫ টাকা কেজিতে পাইকারী দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এরমধ্যে দেশি সবচেয়ে ভালো পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজিতে। আর ফরদিপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা কেজিতে। আর ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। তবে খুচরা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৩ টাকা কেজিতে। 

এর প্রভাব পড়েছে রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকার বাজারেও। এই বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে।

শ্যামবাজারে ব্যবসায়ী হাজী মাজেদ বলেন, পূজা ও বন্যার কারণে আমদানি কমায় পেঁয়াজের দাম গত দুই সপ্তাহ বেড়েছিল। এখন পেঁয়াজের আমদানি বাড়তে শুরু করেছে। ফলে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। 

তিনি বলেন, এটা তো পাইকারী বাজার। গতকালও ৬৩ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছি। তবে আজকে বিক্রি করছি ৫৩- ৫৫ টাকায়।

প্রায় একই কথা বলেন কারওয়ান গৌতম বাবু। তিনি বলেন, দেশি পাবনার পেঁয়াজের পাল্লা ২৮০ টাকা, ফরিদপুরের পেঁয়াজ ২৬০-৭০ টাকা আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ২৫০ টাকা পাল্লায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, খুচরা পেঁয়াজ বিক্রি করছে ৫৫ টাকায় কেজি। তবে ৫ কেজির কম বিক্রি করছি না।

রামপুরার  ভালো মানের দেশি পেঁয়াজ আজ বিক্রি করেছি ৭০-৭৫ টাকা কেজি। আকারে একটু ছোট দেশি পেঁয়াজ বিক্রি কিনেছি ৬৫-৬৮ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি করছি ৬৫ টাকা কেজিতে।

গতকালও দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি করেছি। ভালো মানের পেঁয়াজ খুচরা বাজারে এখন ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ৭০-৭৫ টাকায় বিক্রি হওয়া ভারতের পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।