পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী তানভীর আহমেদ। রবিবার (১৭ নভেম্বর) হাইকোর্টে তিনি রিটটি করেন। এতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
পরে রিটটি শুনানির জন্য বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।
এসময় আদালত বলেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আমরা হস্তক্ষেপ করব।
এদিকে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং এ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ৩ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। বাণিজ্য সচিব ও এনবিআরের চেয়ারম্যানকে সাতদিনের সময় দিয়ে ওই নোটিশে বলা হয়েছিল এ সমস্যার সমাধান করতে না পারলে হাইকের্টে রিট দায়ের করা হবে।
নোটিশে ছিল, পেঁয়াজ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ববোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে। পেঁয়াজ নিয়ে সব ধরণের বৈদেশিক রাজনৈতিক খেলা বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। একই সঙ্গে রাজস্ববোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি