পেঁয়াজের বাজার শিগগিরই স্বাভাবিক হবে: তোফায়েল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
লাগামহীনভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পেঁয়াজের বাজার খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে। সেজন্য দেশে আরো ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আসছে। সেই গুলো আসলেই পেঁয়াজের চাহিদা পূরণ হবে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এই সব কথা বলেন তিনি।
গত সেপ্টেম্বরের শেষ থেকে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠে। ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ রাখার জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। বাংলাদেশ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের ওপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে হু হু করে দাম বাড়তে থাকে। তখন দুই দিনের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা হয় দেশি পেঁয়াজের দাম। দাম কমানোর জন্য মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করে সরকার। এছাড়া, টিসিবির মাধ্যমে বিক্রি ও আড়তগুলোতে অভিযানের পর দাম কিছুটা কমলেও পরে আবারো দাম বাড়তে শুরু করে। এরপর তুরস্ক ও মিশর থেকে আরো আমদানি করে দাম ৮৫ টাকায় নামিয়ে আনার আশা দেখালেও প্রকৃতপক্ষে তো ঘটেইনি, উল্টো লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে দুই শ ছাড়িয়ে যায়। শুক্রবার দুপুরে কেজিতে দাম বেড়ে ২৫০ টাকায় বিক্রি হয়। আবার কিছু কিছু বাজারে পেঁয়াজের দর ৩০০ টাকা ছুঁয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, আমরা বার্ষিক চাহিদা উৎপাদন এবং ঘাটতি কতো তা নিরুপণ করি। এরপর আমদানি করে থাকি। কিন্তু, এই বছর সেটি ঠিকভাবে নিরুপণ করতে পারি নাই। এছাড়া, ঘূর্ণিঝড় বুলবুলেও একটা প্রভাব আছে। অপরদিকে, ভারত থেকে আমরা সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করি থাকি। কিন্তু, ভারত এই বছর সেটি বন্ধ করে দিয়েছে। পৃথিবীর অনেক দেশে এই বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। সবমিলেই পেঁয়াজের বাজারে একটা প্রভাব পড়েছে।
তিনি বলেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম- তখন বাৎসরিক চাহিদা, উৎপাদন এবং ঘাটতি নিরুপণ করেই চার থেকে পাঁচ মাস পূর্বে পদক্ষেপ নেয়া হতো। কিন্তু, এই বছর হয়তো সেটি আমরা ঠিকভাবে অনুমান করতে পারি নাই। এই থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।
পরে তোফায়েল আহমেদ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা; দুই বান্ডিল করে ঢেউটিন এবং ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক; পুলিশ সুপার সরকার মো. কায়ছার; জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব; সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতারা।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার





