ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৪:০৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

পেরিলির হাত ধরে অলিম্পিকে প্রথম পদক পেল সান মারিনো

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত অলিম্পিকের এবারের আসর বসেছে জাপানের টোকিওতে। চলতি আসরে নতুন নতুন অনেক দেশই অলিম্পিকের ইতিহাসে তাদের প্রথম পদক পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। মাত্র ৩৪ হাজার মানুষের সান মারিনোও পেল প্রথম অলিম্পিক পদকের স্বাদ।

টোকিও অলিম্পিকে নারীদের ট্র্যাপ শুটিংয়ে সান মানিরোর হয়ে প্রতিনিধিত্ব করতে আসেন শুটার আলেসান্দ্রা পেরিলি। সোনা কিংবা রুপার কোনোটিই জেতেননি তিনি। তবে ব্রোঞ্জ পদকটি ঠিকই নিজের ঝুঁলিতে পুড়েছেন তিনি। আর তাতেই সুখের কান্নায় ফেঁদে পড়েন পেরিলি। সেটা তো হবারই কথা, কেননা অলিম্পিকের ইতিহাসে এটিই সান মারিনোর প্রথম পদক।

এর আগে ২০১২ সালে খুব কাছে গিয়েও পদক জেতা হয়নি তার। সেবার লন্ডন অলিম্পিকে তিনি হয়েছিলেন চতুর্থ।

লন্ডনের সেই স্মৃতি স্মরণ করে পেরেল্লি বলেন, ‘লন্ডনে পদক পাওয়ার খুব কাছাকাছি গিয়েও বিজয়মঞ্চে উঠতে পারিনি। এখন পেরেছি। এটা আমার প্রথম অলিম্পিক না হলেও আমার এবং আমার দেশের জন্য প্রথম পদক। আমার দেশটা খুব ছোট হতে পারে, কিন্তু ভীষণ গর্বিত।’


-জেডসি