পোশাক নয় দৃষ্টি ভঙ্গি বদলানো প্রয়োজন
আপডেট: ০২:০৭ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সপ্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘটে যাওয়া নারী লাঞ্ছনার ঘটনায় বিক্ষোপে ফেটে পড়েছে সারা দেশ। এমন নির্লজ্জপূর্ণ ঘটনা শুধু নারী জাতির জন্য নয় সমগ্র জাতির জন্য অপমানজনক। জাতি হিসেবে আমরা এখনও নারীর মর্যাদা দিতে পারি না। অথচ আমরা নিজেদের সভ্য জাতি হিসেবে দাবি করি।
এদেশের নারীদের ওপর বর্বর হামলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু স্বাধীন দেশে আনন্দের দিনে এভাবে নারী যৌন নির্যাতনের ঘটনার পরেও প্রশাসন নির্বিকার। যে দেশের মূল নেতৃত্বে নারী, সে দেশে এমন ঘটনা জাতিকে স্তম্ভিত করে। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া হতাশাজনক। বিচার কাজ নিয়েও ধুম্রজালের অন্ত নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোন তদন্ত ছাড়াই বলেছেন, এ ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত না। হেফাজত আমির আল্লামা শফী বলেন পহেলা বৈশাখের নামে নারীদের পর্দাহীন করা হচ্ছে। এছাড়াও আমাদের সমাজে ভদ্রতার বেশে থাকা মুখোশধারী অনেক পুরুষ বলেছেন নারীদের চলাফেরা, পোষক সংযত রেখে চললে এ ধরনের ঘটনা কমে যাবে। ঘটনা যদি এমনি হয় তাহলে ৪ বছরের কন্যা শিশু ধর্ষণের কারণ কি (?)
কারণটি পোশাকে নয়, আমাদের দৃষ্টি ভঙ্গিতে। আমাদের মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা সমাজ থেকে বিতারিত হবে না। আশ্চর্যের বিষয় হল এমন ন্যক্কারজনক ঘটনার পরও চুপ করে আছেন প্রধানমন্ত্রী নিজে(!) তিনি নারী হয়ে কী করে মেনে নিচ্ছেন এমন অনাচার? কেন চুপ করে আছেন রাজনৈতিক ক্ষমতাবান এমন উচ্চপর্যায়ের নারী নেত্রীরা? দেশে নারীদের এমনভাবে নির্যাতন করা হবে অথচ ক্ষমতায় যারা আছেন তারা কিছু বলবেন না, এটা কিছুতেই মেনে নেয়া যায় না। নারীর ক্ষমতায়নের জন্য পুরস্কার পাওয়া সরকারের দেশে নারীর ওপর এ লাঞ্ছনা সত্যি লজ্জার।
২২.০৪.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











