ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:২৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

পোষা কুমিরের আক্রমণে প্রাণ হারালেন নারী বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

পোষ্য কুমিরের আক্রমণে প্রাণ হারালেন ইন্দোনেশিয়ার এক নারী বিজ্ঞানী। ৪৪ বছরের ওই বিজ্ঞানীর নাম ডিয়েজি টুও। ইন্দোনেশিয়ার নর্থ সুলায়েসির মিনাহাসাতে এক ল্যাবরেটরির প্রধান ছিলেন ডিয়েজি। যে কুমিরের কামড়ে মৃত্যু হয়েছে সেটি ১৪ ফুট লম্বা, নাম মেরি।

গত বৃহস্পতিবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে।  পর দিন সকালে ডিয়েজির দেহ উদ্ধার করেন তারই ল্যাবরেটরির সহকর্মীরা। 

স্থানীয় সংরক্ষণাগারের মালিক হেন্ড্রিক রুন্দেনগান জানিয়েছেন, তিনি কুমিরটির ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি এখন পুলিশ তদন্ত করছেন বলেও জানিয়েছেন তিনি।


ডিয়েজির পোষা ওই কুমিরটির নাম মেরি। রুন্দেনগান বলছেন, ডিয়েজির একটি হাত প্রায় খেয়েই ফেলেছিল কুমিরটা। তার শরীরের বেশির ভাগ অংশই দেখা যাচ্ছিল না। সেই অংশ বোধ হয় মেরির পেটেই রয়েছে।

তিন ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর বিশালাকার ওই কুমিরটিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘেরাটোপ থেকে বাইরে নিয়ে আসা হয়। আর কঠিনতম এই কাজটি করেন রুন্দেনগানের ওই সংরক্ষণাগারের কর্মীরা, সেনা, পুলিশ প্রায় ১২ জনের একটি দল। 

বেআইনি ভাবে পোষা ওই কুমিরটিকে একটি সংরক্ষণাগারেই রাখা হবে বলে জানিয়েছেন রুন্দেনগান। বন্যপ্রাণী এবং নানা প্রজাতির কুমিরের বিচরণক্ষেত্র ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জেরই পূর্ব প্রান্তে রাজা আম্পত দ্বীপপুঞ্জে ২০১৬ সালের এপ্রিলে কুমিরের হানায় মৃত্যু হয়েছিল এক রাশিয়ান পর্যটকের।