ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৩:২৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলবে শৈত্যপ্রবাহের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২ দিন পরেই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। তার আগে সারাদেশে শীতের আমেজ শুরু হলেও পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলবে শৈত্যপ্রবাহ। এমনটাই আভাস আবহাওয়াবিদদের।

সোমবার (১৩ ডিসেম্বর) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।

এদিকে রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি।