ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:২১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

পৌষের শীত সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা ক্যালেন্ডারে এখন পৌষ মাস। এ সময়ে পাতার গায়ে জমে কুয়াশা, প্রকৃতিজুড়ে থাকে শীতের আবহ। এই আবহের মধ্যেই মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালটা রাজধানীবাসীর কাছে ধরা দিলো বৃষ্টিস্নাত হয়ে।

এদিন ভোর সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এতে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটেছে স্বাভাবিক কর্মে। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুঁজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।


বৃষ্টির পরিমাণ জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এ ছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশা খানিকটা বেড়ে যায়। সড়কে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়েছে।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।