প্রকাশ্যে ‘আয় খুকু আয়’-এর টিজার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
পরনে লাল-সাদা চেক শার্ট আর লুঙ্গি, মাথায় টাক, মুখে সাদা দাঁড়ি- নববর্ষের দিন টলিউডের ইন্ডাস্ট্রিকে এই চেহারায় দেখে চমকে যাওয়ারই কথা। আসলে এটি বুম্বাদার আসন্ন ছবির লুক। ‘সুইৎজারল্যান্ড’ খ্যাত পরিচালক শৌভিক কুণ্ডুর আসন্ন ছবি ‘আয় খুকু আয়’-তে দিতিপ্রিয়ার বাবার ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এদিন প্রকাশ্যে এল ছবির টিজার। বাবা মেয়ের সম্পর্কের নানা দিক ঘিরেই এগোবে ছবির গল্প। ২৭ মে মুক্তি পেতে চলেছে 'আয় খুকু আয়'। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। টিজারের শুরুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে দেখা গেল তার বাড়ি 'উৎসব'-এ। সেখানে এক খুদে বুম্বা অ্যাঙ্কেল'কে প্রশ্ন করে আজ অবধি তুমি ক'টা ছবিতে অভিনয় করেছো? সেই প্রশ্নের জবাব নেই তারকার কাছে। তবে তিনি জানান, ‘কিছু চরিত্র ছেড়ে যেতে চায় না’।
অভাবের সংসার দুজনের, একা-বাবা কেমনভাবে বাবা-মা উভয়ের দায়িত্ব পালন করে একা হাতে বড় করে তুলছে সমাজের গঞ্জনা সহ্য করে তাই উঠে আসবে ছবিতে। খুকুর ছোট থেকে বড় হয়ে উঠার গল্প বলবে এই ছবি, মেয়েকে হাত ধরে বিয়ের মণ্ডপেও পৌঁছে দেবেন বাবা। তারপর? সেটা জানতে অপেক্ষা করতে হবে। 'আয় খুকু আয়' ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন জিৎ।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








