প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়ে মোদিকে প্রধানমন্ত্রীর চিঠি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক সময়ে আমি তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। ভারতের একজন বিদগ্ধ রাষ্ট্রনায়ক এবং দক্ষিণ এশিয়ার শ্রদ্ধাভাজন নেতা হিসেবে প্রণব মুখার্জি সবার কাছে শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন।
তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণে ‘ভারত রত্ন’ প্রণব মুখার্জির নিরলস কর্মকাণ্ড শুধু ভারত নয়, এই অঞ্চলের দেশগুলোর আগামী প্রজন্মের নেতাদের প্রেরণা জোগাবে। প্রণব মুখার্জি বাংলাদেশের একজন ‘প্রকৃত বন্ধু’ ছিলেন। আমাদের দেশের জনগণ তাকে উচ্চ মর্যাদা দেয় এবং ভালোবাসে।
তিনি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে বিশেষ করে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকালে দৃঢ় সমর্থন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে চির স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ প্রদান করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে এই প্রবীণ নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক জানাচ্ছি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ নয়াদিল্লীর আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১০ আগস্ট তাঁকে সেখানে ভর্তি এবং মস্তিষ্কে সার্জারি করা হয়। এরপর তিনি কোমায় চলে যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি করোনায়ও আক্রান্ত হন।
গত ১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি হন। সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেনও প্রণব। সার্জারির পর থেকেই কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের সমস্যা দেখা দেয় তার। এরপর থেকেই ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়।
২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্নে ভূষিত করা হয়।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











