প্রতিটি ঘর নারী উন্নয়ন কেন্দ্র : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪১ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি ঘরই নারী উন্নয়ন কেন্দ্র। নারীদের জন্য আরো সুযোগ তৈরি করে দিলে রাজনীতি, অর্থনীতিসহ সব কর্মকান্ডে নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবে।
তিনি বলেন, এর মাধ্যমে সর্বস্তরে নারী ক্ষমতায়ন অর্থবহ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র অর্জিত হবে।
সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ অ্যালায়েন্স ফর ওমেন লিডারশীপ (বিডল) আয়োজিত ‘নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণ’-শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সিলেট, কুমিল্লা, ফেনী এবং বগুড়া জেলার নারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
শিরীন শারমিন বলেন, নারী নেতৃত্বের মূল বৈশিষ্ট্য সকল নারীকে সম্পৃক্ত করে এগিয়ে যাওয়া। কাউকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সকল ক্ষেত্রেই নারীরা আজ মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। নারীদের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান বাংলাদেশ নারী উন্নয়নে অনন্য রোল মডেল।
স্পিকার বলেন, সরকার ও সংসদ নারী উন্নয়নে আইন প্রণয়ন ও নীতিমালা তৈরিতে সহায়তা করছে এবং করবে। কিন্তু সামগ্রিকভাবে নারীদের এগিয়ে নিতে নারী নেতৃবৃন্দকে সচেষ্ট থাকতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী অগ্রযাত্রার প্রতীক। তার বলিষ্ঠ নেতৃত্বে সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, সাংবাদিকতাসহ নারী উদ্যোক্তার মত সাহসী পেশায় নারীদের অংশগ্রহণ এখন দৃশ্যমান। সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীদের অবদান প্রশংসনীয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিটি ঘরই নারী উন্নয়ন কেন্দ্র। কেননা একজন মা এক একটি পরিবারকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারী শিক্ষা ও নারীর মান উন্নয়নে তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়ন সুবিধা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, নারী উন্নয়নের পথিকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে মতবিনিময় করা সহজ সাধ্য। এ সময় তিনি প্রত্যেক নারীকে দায়িত্বশীলতার সাথে কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এই ভিডিও কথপোকথনে চার জেলায় নারী নেতৃবৃন্দ নারীর সার্বিক উন্নয়ন বিষয়ে স্পিকারের সাথে মতবিনিময় করেন এবং তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হুইপ মাহবুব আরা গিনি। ফেনী থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডলের সভাপতি নাসিম ফেরদৌস।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






