প্রতিদিন চা পানে এক চিমটে হলুদ, অনেক উপকার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার
প্রতিদিন চা পানে এক চিমটে হলুদ, অনেক উপকার
প্রতিদিন সকালে এক কাপ চা না হলে দিনের শুরুটাই যেন ঠিকভাবে হয় না। অফিসে, আড্ডায়, অতিথি আপ্যায়নে চা একটি অপরিহার্য অংশ। তবে চায়ের আলাদা স্বাদ পেতে কখনো মধু, লেবু মিশিয়ে খেয়েছেন, এবার চায়ের সাথে হলুদ মেশান।
জানেন হলুদ চা খেলে কি কি উপকার পাওয়া যায়? হলুদ চা বানানো যেমন সহজ তেমনি সুস্বাদু। তাই এই চা পান করলে অনেক রকম রোগ ব্যাধির প্রকোপ কমে যায়।
যেভাবে বানাবেন হলুদ চা: প্রথমে একটি পাত্রে ১ কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়ে গরম করুন। এবার গরম পানিতে অল্প পরিমাণে (এক চিমটে) হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর এটিকে ১০ মিনিট রেখে দিন। তারপর পানিটুকু ছেঁকে নিন। এবার ছেঁকে নেয়া পানিতে গোলমরিচ, লেবুর রস ও মধু মিশিয়ে নিন। ব্যাস হলুদ চা তৈরি। তবে এটাকে অনেকে চা না বলে হলুদ পানীয়ও বলে থাকে।
হলুদ মেশানো চা পান করলে কি হয়?
দৃষ্টিশক্তি ভালো হয়: দৃষ্টিশক্তি বৃদ্ধিতে বিশেষ সহায়তাকারী উপাদান হল হলুদ। হলুদ চায়ে পাওয়া যাচ্ছে হলুদের এই উপকারী উপাদান যা চোখের রেটিনাকে রক্ষা করে। ফলে দৃষ্টিশক্তি হারানোর ভয় থাকে না।
রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়: হলুদে উপস্থিত কারকিউমিন রক্তে জমতে থাকা কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।
ত্বক উজ্জ্বল করে: নিয়মিত হলুদ চা পান করলে ত্বক দীর্ঘদিন তার উজ্জ্বলতা ধরে রাখতে সক্ষম হয়।
ক্যান্সারের ঝুঁকি কমায়: হলুদের ভেতরে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোশ জন্মাতে দেয় না।
এছাড়াও হলুদ চা হজম ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তির বিকাশ ঘটায়, ওজন নিয়ন্ত্রণ করে, মাথার খুশকি সমস্যা দূর করে, আর্থারাইটিসের ব্যাথা কমায়।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








