প্রতিবন্ধীকে নির্যাতন: ন্যায় বিচারের আশায় ঘুরছে মা
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৬ জুন ২০২০ শনিবার
প্রতিবন্ধীকে নির্যাতন: ন্যায় বিচারের আশায় ঘুরছে মা
বাগেরহাটের শরণখোলায় পাখির বাসা নিয়ে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রিয়াদুল ইসলাম (১৭) নামের এক শারিরীক প্রতিবন্ধীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে ওই এলাকার স্থানীয় কিছু বখাটে। সামাজের গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিবন্ধী সন্তানকে মারপিটের ঘটনার বিচার পায়নি এক অসহায় মা।
ওই ঘটনায় গত ২ জুন প্রতিবন্ধী রিয়াদুলের মা রেকসোনা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে শরনখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেন।
গত ২২মে শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রসূলপুর বাজার সংলগ্ন এলাকায় এ মারপিটের ঘটনাটি ঘটে।
এদিকে, বাগেরহাটের শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাঈদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিন অনুসন্ধান ও নির্যাতনের স্বীকার প্রতিবন্ধী পরিবার সূত্রে জানা গেছে, পাখির বাসা নিয়ে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২২মে বিকাল ৪টার দিকে একই গ্রামের বাসিন্দা ফারুক ফকিরের পূত্র জুয়েল ফকির (৩০), দেলোয়ার ফকিরের পূত্র বেল্লাল ফকির (২৯), সোহরাব খাঁনের পূত্র রহিম খাঁন (২০), সিদ্দিক তালুকদারের পূত্র সিয়াম তালুকদার (২০) নামের চার বখাটে প্রতিবন্ধী রিয়াদুল ইসলামকে কিল, ঘুষি, লাথি ও এলোপাথাড়ী পিটিয়ে আহত করেন। বিষয়টি তার মা রেকসোনা বেগম জানতে পেয়ে প্রতিবন্দী সন্তানকে বাঁচাতে গেলে তাকেও শারিরীকভাবে লাঞ্চিত করেন। এসময় অবস্থা খারাপ দেখে সটকে পড়ে ওই বখাটেরা। প্রতিবন্ধী রিয়াদুলের শারিরীক অবস্থার অবনতি ঘটলে একই দিন বিকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী ও তার মা। পরের দিন রেকসোনা বেগম অসুস্থতা বোদ করলে হাসপাতালে ভর্তি হয়ে ২/৩ দিন পরে চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরবর্তীতে গত ২জুন স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আঃ রহমান হাওলাদার, ইউপি সদস্য লাঈলী কাঞ্চন, আওয়ামীলীগ নেতা আফজাল চাপরাশী, উপজেলা স্বেচ্ছা-সেবক লীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা রসূলপুর বাজারে শালিশ মিমাংসার জন্য বেঠকে বসলেও দুপক্ষের অভিযোগ শোনার পরেও কোন সুষ্ঠু সমাধান দিতে পারেননি তারা।
তবে, ইউপি সদস্য লাঈলী কাঞ্চন সহ অন্যান্য শালিশদাররা বলেন, প্রতিবন্ধী রিয়াদুলের মা রেকসোনা বেগম আমাদের অপমান করে শালিশ না মেনে চলে যান।
অপরদিকে রেকসোনা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শালিশ বৈঠকের নামে শালিশদাররা উপস্থিত শতাধিক লোকের সামনে অভিযুক্ত বখাটেদের পক্ষ নিয়ে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করলে আমি শালিশ থেকে চলে আসি। শালিশ বৈঠকে উপস্থিত লোকজনের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, বিষয়টি শালিশ বৈঠকের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
এ ব্যাপারে অভিযুক্ত জুয়েল ফকির ও বেল্লাল ফকিরের বক্তব্য না পাওয়া গেলেও অপর দুজন রহিম খাঁন ও সিয়াম তালুকদার বলেন, তারা কোন প্রকার মারামারি করাতো দূরের কথা বিষয়টি সম্পর্কে কিছুই জানেননা।
ওই ঘটনায় গত ২ জুন প্রতিবন্ধী রিয়াদুলের মা রেকসোনা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে শরনখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেন।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







