ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৪০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

প্রতিবাদ জানাতে রাস্তায় অর্ধনগ্ন ভারতীয় অভিনেত্রী, দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫৩ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার

ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্থানীয় শিল্পীদের যথেষ্ট সুযোগ নেই, অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি। তবে তার প্রতিবাদের ভাষাটা একটু ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাড়া ফেলা ‘মি টু’ ক্যাম্পেইনে যোগ দিয়ে রাস্তায় নেমে অর্ধনগ্ন হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার হায়দরাবাদের বানজারা হিলসে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সের বাইরে এভাবে প্রতিবাদ জানান শ্রী রেড্ডি। ঘটনার পর পরই অবশ্য তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন শ্রী। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, শ্রী তার হাতের ব্যাগ এক নারীকে ধরতে দেন। পরে তিনি তার পরিহিত পোশাক খুলতে শুরু করেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক ও প্রযোজক স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়ার বিনিময়ে কুপ্রস্তাব করেন বলে শ্রী রেড্ডি অভিযোগ করেছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্প সমিতির কোনো সদস্যপদ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, জনসম্মুখে অর্ধনগ্ন হওয়ায় তামিল অভিনেত্রীকে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছেন।
এ ছাড়া শ্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।