প্রতিমন্ত্রী হচ্ছেন ফজিলাতুন্নেসা ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল আসছে। এতে পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন একজন এবং প্রতিমন্ত্রী পদে আসছে নতুন মুখ। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। তার জায়গায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরাকে।
আগামী শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
এদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ব্যক্তিগত জীবনে চিরকুমারি এই নেত্রীর রাজনীতির শুরুটা ছাত্রলীগ দিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফজিলাতুন্নেসা ইন্দিরার চুল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে নিজের নামের সঙ্গে ইন্দিরা নামটিও যোগ হয়ে যায়।
আপন ভাই মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর তিনি রাজনীতিতে আরো বেশি সক্রিয় হয়ে উঠেন। ৭৫ পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। ৮১ সালে শেখ হাসিনা ফিরলে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের একজন ফুলটাইম রাজনীতিবিদ হিসেবে দলকে সময় দিতে শুরু করেন।
ফজিলাতুন্নেসা ইন্দিরা বর্তমানে মুন্সীগঞ্জ সদর থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
-জেডসি
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার