ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৫৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

প্রথমবার গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে স্লোভানিয়ার তামারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

প্রথমবারের মত গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে স্লোভানিয়ার তামারা

প্রথমবারের মত গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে স্লোভানিয়ার তামারা

স্লোভানিয়ার প্রথম নারি টেনিস তারকা হিসেবে কোন গ্র্যান্ড স্লামের কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন তামারা জিদানসেক। রোমানিয়ার তারকা সোরানা ক্রিস্টিয়াকে হারিয়ে ফ্রেন্স ওপেন টেনিসের কোয়ার্টারফাইনালে উঠেছেন স্লোভানিয়ার তামারা জিদাসেক।
বিশ্ব র‌্যাংকিংয়ের ৮৫তম স্থানে থাকা জিদানসেক ৭-৬ (৭/৪) ও ৬-১ গেমে জয়ী হয়ে দেশের প্রথম নারী টেনিস তারকা হিসেবে শেষ আট-এ নাম লেখান জিদানসেক। সেমি-ফাইনালে স্থানের জন্য তাকে লড়তে হবে হয় ২০১৯ সালের রানারআপ চেক প্রজাতন্ত্রের মার্কেটা বন্দ্রুসোভা অথবা ফর্মে থাকা স্প্যানিস তারকা পলা বাদোসার বিপক্ষে।
এর আগে গ্র্যান্ড স্লামে কখনো দ্বিতীয় পর্ব পার হতে পারেননি ২৪ বছর বয়সি জিদানসেক। অবশ্য এবার প্রথম রাউন্ডেই নিজের দক্ষতার প্রমান দিয়েছেন এই তারকা। হারিয়ে দিযেছেন সপ্তম বাছাই সাবেক ইউএস ওপেন বিজয়ী বিনাকা আন্দ্রেস্কুকে।