ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:৩০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

প্রথমবার জমজ চরিত্রে তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসছে ঈদকে ঘিরে এরইমধ্যে ছোটপর্দার শিল্পীরা ব্যস্ত হতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় ঈদের কাজ শুরু করে দিয়েছেন তানজিন তিশা। এবার পরিকল্পনা মোতাবেক বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করবেন জনপ্রিয় এ তারকা।

গতকাল থেকে নতুন একটি নাটকের শুটিং করছেন তিশা। নাটকের নাম ‘চিংকি পিংকি’। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মত জমজ চরিত্রে অভিনয় করছেন তিশা। নারীপ্রধান গল্পের এ নাটকে তিশাকে দেখা যাবে একইসাথে চিংকি ও পিংকি চরিত্রে।

প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি এবারই প্রথম। তাই একইসাথে দুই বোনের জমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।

এ নাটকের গল্পটা নারীপ্রধান। বলা যায় কমেডি ঘরানার। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।’

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘চিংকি পিংকি’ একটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্র করছে তিশা। তিশাকে ঘিরেই পুরো নাটকের গল্প। অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

সিএমভি প্রযোজিত এ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়া এখানে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।