প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ। সামনে শক্তিশালী ইংল্যান্ড। এমন ম্যাচে নিজ কাঁধে দায়িত্ব তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক ও ওপেনার লওরা উলভার্ট। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১৯ রানের বিশাল সংগ্রহ তোলে প্রোটিয়া নারীরা। ইংলিশদের ১৯৪ রানে অলআউট করে ১২৫ রানের বড় জয় পেয়েছে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেছে।
বুধবার (৩০ অক্টোবর) গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ২২.২ ওভারে ১১৬ রানের দারুণ এক জুটি পায় তারা। তাজমিন ব্রিটস ৬৫ বলে ৪৫ রান করে ফিরে যান। পরেই সাজঘরে ফেরেন আনিকা বুচ (০) ও সুনি লুস (১)। কিন্তু ওপেনার উলভার্ট ও পাঁচে নামা মারিজানে ক্যাপ দলকে বড় রানের পথে তুলে নেন।
চতুর্থ উইকেটে উলভার্ট ও ক্যাপ ৭২ রান যোগ করেন। ক্যাপ ফিরে যান ৩৩ বলে ৪২ রান করে। ৪৮তম ওভারের শেষ বলে আউট হওয়া অধিনায়ক উলভার্ট খেলেন ১৪৩ বলে ১৬৯ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস। তিনি ২০টি চারের সঙ্গে চারটি ছক্কার শট মারেন। শেষটায় চোলি টাইরন ২৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রান তিনশ’ ছাড়াতে সহায়তা করেন।
জবাব দিতে নেমে ইংল্যান্ড প্রথম ওভারে শূন্য রানে দুই ওপেনারকে হারায়। দলটির তিনে নামা ব্যাটারও ডাক মারেন। ১ রানে ৩ উইকেট হারানোর পর ১০৫ রানের জুটি গড়ে অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি। ৭১ বলে ৫০ রান করে ক্যাপসি ফিরতেই পুনরায় ধসে যায় ইংল্যান্ড নারী দল। ব্রান্ট ৭৬ বলে ৬৪ রান করে আউট হন। ছয়ে নামা ওয়াট হজ ৩৪ ও বোলার লিটনে স্মিথ ২৭ রান করায় দুইশ’ ছোঁয়া রান পায় তারা। দক্ষিণ আফ্রিকার মারিজানা ক্যাপ ৭ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







