প্রথমবার বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চে গাইবেন এআর রহমান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন এআর রহমান। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্চ্ছনা ছড়াতে মঞ্চে উঠবেন এই তারকা।
এ সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন। বাংলাদেশি গীতিকার জুলফিকার রাসেল বাংলা ও হিন্দি ভাষায় গানগুলো লিখেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলেও জানা গেছে।
এআর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। তবে গানটি এদিন সরাসরি মঞ্চে গাইবেন তিনি। এ গানের সঙ্গে ‘আজও শুনি বজ্রধ্বনি’ গানটিও প্রথমবারের মতো গাইতে পারেন এআর রহমান।
বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’। বিকেল পৌনে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও সংগীত পিপাসুরা বিকেল ৩টা থেকে নির্ধারিত টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন।
স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











