ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:২২:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

প্রথমবার মানবাধিকার কমিশনের নারী প্রধান নিয়োগ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে প্রথমবারের মতো মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।  সৌদির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হালা আল-তুওয়াইজরিকে নিয়োগের জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছেন। তিনি মানবাধিকার কমিশনের বর্তমান প্রধান  আওয়াদ বিন সালেহ আল-আওয়াদের স্থলাভিষিক্ত হবেন। হালা আল-তুওয়াইজরি এর আগে ২০১৭ সালের জুন থেকে পারিবারিক বিষয়ক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

মানবাধিকার কমিশনের দাবি, এটি একটি স্বাধীন সংস্থা। অর্থাৎ সংস্থাটি সরকারি প্রভাব থেকে মুক্ত।  অবশ্য প্রতিষ্ঠানের প্রধানকে নির্বাচিত করেন বাদশাহ।