ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৫৩:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রথম আলো মাদকবিরোধী প্রতিবেদনে সেরা পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা

আপডেট: ০৫:১৬ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার

udisa award-2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রথম আলো মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৫ সালের সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক উদিসা ইসলাম। ২০১০ সাল থেকে শুরু হওয়া পুরস্কারটি দুটি বিভাগে মোট ছয়জনকে দেওয়া হয়েছে। এতে সংবাদপত্র শাখায় প্রথম পুরস্কার অর্জন করেন উদিসা ইসলাম। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কাজী আনিছ ও তৃতীয় পুরস্কার পেয়েছেন বরিশালের আঞ্চলিক পত্রিকা ‘বরিশালের কথার’  প্রতিবেদক এ এম জুয়েল। টেলিভিশন শাখায় প্রথম পুরস্কার পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ওবায়দুল কবির, দ্বিতীয় বৈশাখী টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক দীপু সারওয়ার এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক। পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,  ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের প্রকল্প প্রধান ও প্রথম আলো ট্রাস্টের কোষাধ্যক্ষ সামন্ত লাল, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর ও লেখক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল। প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন, সরকার এতদিন মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য অধিকতর মনোযোগী ছিল। এখন মাদকগ্রহীতাদেরকে এর থেকে দূরে রাখার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। পাশপাশি তিনি প্রথম আলোর মাদকবিরোধী কার্যক্রমের প্রশংসা করেন। পুরস্কার প্রাপ্ত উদিসা ইসলাম তার বক্তব্যে বলেন, পুরস্কার নিঃসন্দেহে আনন্দের। যেকোনও পুরস্কারেই দায়িত্ববোধ বেড়ে যায়। ভবিষ্যতে যেন আরও ভালো প্রতিবেদন করতে পারেন এই শুভকামনা চান তার বক্তব্যে। তিনি আরও বলেন, তার প্রতিবেদনের কারণে যদি একজন মানুষও মাদকের ভয়াল গ্রাস থেকে নিজেকে মুক্ত করতে পারে তবে সেটা হবে বড় পুরস্কার। মাদকবিরোধী সেরা প্রতিবেদন নির্বাচনের দায়িত্বে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর ও বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল। বিচারকদের মধ্য থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুহাম্মদ জাহাঙ্গীর। তিনি প্রতিবেদকদের কাছ থেকে আরও চৌকষ প্রতিবেদনের প্রত্যাশা করেন। ১৫.০৬.২০১৫