প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
আমেরিকার ২৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম কৃষ্ণাঙ্গ নারীকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিচারপতি হওয়া কৃষ্ণাঙ্গ নারীর নাম কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) মার্কিন সেনেট নিশ্চিত করেছে, জ্যাকসন প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে কাজ করবেন।
৫৩ জনের মধ্যে ৪৭ ভোট পেয়ে ৫১ বছর বয়সী এই ফেডারেল আপিল বিচারক দেশের শীর্ষ বিচারিক সংস্থায় আজীবন চাকরি নিশ্চিত করেন।
আগামী জুন মাসের শেষ দিকে জ্যাকসন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে জানা যায়। তিনি তার কর্মজীবনের প্রথম দিকে ব্রেয়ারের সুপ্রিম কোর্টের ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন টেলিভিশনে ভোট দেখার জন্য জ্যাকসনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সেই মুহূর্তের একটি ছবি টুইটারে শেয়ার করে বাইডেন লিখেছেন, বিচারপতি জ্যাকসনের এই জয় আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমেরিকার বৈচিত্র্য প্রতিফলিত করার দিকে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি। আশা করছি তিনি একজন অবিশ্বাস্য ন্যায়বিচারক হবেন এবং তার সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নেয়ার জন্য আমি নিজেও সম্মানিত বোধ করছি।
ফেডারেল ডিস্ট্রিক্ট বিচারক হিসেবে আট বছর দায়িত্ব পালন করার পর গত বছর জ্যাকসনকে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের জন্য ইউএস কোর্ট অব আপিলসে নিয়োগ করেছিলেন জো বাইডেন।
জ্যাকসন শুধুমাত্র প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতিই নন বরং দেশটির ষষ্ঠ নারী বিচারপতিও। জ্যাকসনের শপথ গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন সুপ্রিম কোর্টে একসঙ্গে চারজন নারী বিচারপতি আদালতে দায়িত্ব পালন করবেন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










