প্রথম নাটকের পর আর অভিনয়ই করতে চাননি কেয়া পায়েল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
কেয়া পায়েল
মাত্র ৬ বছর আগে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ শিরোনামের নাটকে অভিনয় করে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়। অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনো অভিনয় করব না।
তবে ভাগ্যের কারণে তিনি আবার অভিনয় করেন এবং ৬ বছরের মধ্যে কেয়া প্রায় ৪০০র বেশি নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক পেয়েছে ১ কোটি ভিউ।
শুধু তাই নয়, মিডিয়াপাড়ায় কথিত আছে, এ মুহূর্তে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েলই অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রী।
শোনা যায়, কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুণতে হয় প্রায় দেড় লাখ টাকা। কেয়া পায়েলের জীবনের এমন আরও ঘটনা জানা যাবে এ সময়ের অন্যতম দর্শকপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে।
আজ শনিবার, ১৮ এপ্রিল, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে কেয়া পায়েল বলেন, শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, আমি যদি অভিনয়ে মনোযোগ দেই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাবো। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই।
বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল








