ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২৭:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রথম নারী ব্যালন ডি’অর পুরস্কার জয়ী হেগেরবার্গ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

এবারই প্রথম ফুটবলে নারীদের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হলো। আর এই পুরস্কারটি জিতে ইতিহাস গড়ছেন অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়। এ সময় নারী ক্যাটাগরিতে হেগেরবার্গকে নারী ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত করা হয়।

গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন লিঁওর স্ট্রাইকার হেগেরবার্গ। কারণ ফ্রেঞ্চ টাইটেল দলকে জেতাতে অসাধারণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির হয়ে ফাইনালে গোলও করেন ২৩ বছর বয়সী এই তরুণী।

এদিকে নারী ব্যালন ডি’অরের মতো এবারই প্রথম বর্ষসেরা তরুণ ফুটবলারকে পুরস্কারে ভূষিত করা হলো। যেখানে ‘কোপা ট্রফি’ নামে বছরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঠলো ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের হাতে।