প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার উকিল নোটিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে উকিল নোটিস পাঠান খালেদা।
গতকাল মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রেজিস্টার্ড ডাকযোগে (উইথ এ/ডি) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নোটিশ পাঠিয়েছেন।
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই উকিল নোটিশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের করতে বলা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গতকাল ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর এই উকিল নোটিস পাঠান। যেখানে আগামী ৩০ দিনের মধ্যে ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও তা সংবাদ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। অন্যথায় এ বিবৃতির অভিযোগে তার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আইনি নোটিশটিতে।
গত ৭ ডিসেম্বর গণভবনে কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল সম্পদ রয়েছে। তবে এ নিয়ে দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম খবর প্রকাশ না করায় তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি।
গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




