ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২৩:০৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

প্রধানমন্ত্রীকে পাঠানো বাইডেনের চিঠিকে স্বাগত জানিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী দিনে বাংলাদেশের সাথে কাজ করার ওয়াশিংটনের অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিকে স্বাগত জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রেসিডেন্ট বাইডেনের লেখা চিঠিকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই চিঠির মাধ্যমে আমাদের অংশীদারিত্ব আরও এগিয়ে যাবে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও ক্ষেত্রে আর কোনো অস্বস্তি নেই। বাইডেন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাইডেনের চিঠিটি মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।