প্রধানমন্ত্রীর আশ্বাসে ঘরে ফিরলেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার
দীর্ঘ দুই সপ্তাহের টানা আমরণ অনশন ভেঙে ঘরে অবশেষে ফিরলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরের এমপিওভুক্ত শিক্ষকরা।
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে জাতীয়করণের আশ্বাস দিলে শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি থেকে সরে আসেন। সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনকারী সংগঠন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যুগ্ম মহাসচিব রেহান উদ্দিন।
তিনি বলেন, বিকেলে সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মহিউদ্দিন ও কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর আমাদের অনশনস্থলে এসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করেন। তারা বলেছেন- আমাদের দাবি বৈশাখী ভাতা, ইনক্রিমেন্টসহ অন্যান্য ভাতা প্রধানমন্ত্রী দ্রুতই বাস্তবায়ন করবেন। এছাড়া জাতীয়করণের প্রক্রিয়া এবছরের বাজেটের মাধ্যমে শুরু করা হবে।
গত ১০ জানুয়ারি থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরে গত ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। টানা অনশন করায় এই পর্যন্ত ১৬৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন সমন্বয়ে গঠিত ছয়টি বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর থেকে টানা ছয়দিন আমরণ অনশন চলাকালে প্রধানমন্ত্রী নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দিলে শিক্ষকরা অনশন প্রত্যাহার করেন। এরপর নয় জানুয়ারি থেকে টানা আটদিন আমরণ অনশন শেষে ইবতেদায়ি মাদ্রাসাকে শিক্ষামন্ত্রী জাতীয়করণের প্রক্রিয়ার আশ্বাস দিলে তারাও অনশন প্রত্যাহার করেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






