প্রধানমন্ত্রীর উদ্বোধনে কৃষক লীগের সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়েই সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়।
আজ বুধবার সকাল ১১টা ১০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। এরপরই সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এদিকে সম্মেলন উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান কৃষক লীগের নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। জেলা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, কাউন্সিলর ডেলিগেটরা সম্মেলন স্থলের নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হয়েছেন।
শুধু কৃষক লীগের নেতা-কর্মীরাই নয় সম্মেলন ভেন্যুতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব প্রান্তে ৯০ ফুট লম্বা এবং ৩০ ফুট প্রস্থ আকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রতীকী রূপে গ্রাম বাংলা কাচারি ঘরের আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। পাশাপাশি দুপাশে প্রস্তুত করা হয়েছে আরো দুটি মঞ্চ। একপাশে কৃষকদের বাজার আর অন্যপাশে আয়োজন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল