ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:২৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। পরে প্রধানমন্ত্রী তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানায়।

গত জুলাইয়ে নৌ বাহিনী প্রধানের দায়িত্ব পান এম শাহীন ইকবাল। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হন। ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন দেশে-বিদেশে।

চাকরি জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী, সুদূরপ্রসারী চিন্তাভাবনা, আন্তরিকতা ও সততার ছাপ রেখেছেন এডমিরাল এম শাহীন ইকবাল। তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো শেষে তিন বাহিনী প্রধানের সাথে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়