ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২০:৫৯:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনৈতিক দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্রে যোগ দিতে গণভবনে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার এই চা-চক্রের আয়োজন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বাম দলগুলো প্রধানমন্ত্রী চা-চক্রে যোগ দিয়েছেন।

তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আমন্ত্রণে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট। আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদের পাশাপাশি এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছে দুই জোট।

গতকাল শুক্রবার সকালে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম। জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়। কমিটি এই চা-চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ 

অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি; কিন্তু যাচ্ছি না, যাওয়ার পরিবেশ নেই। গত ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তাতে মনে হয়েছে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে যাওয়ার কোনো মানে হয় না।’