প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
সম্প্রতি উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারকে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠায় বাংলাদেশ সরকার। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার (১১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়। বন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা।
এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙা আম খেতে অনেক সুস্বাদু। ওইদিন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন আমগুলো গ্রহণ করেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসেন। ৮০টি কার্টনে মোট ৮০০ কেজি আনারস ছিল। এরপর আনারসগুলো চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝার হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন এই উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে। এই উপহার আদান-প্রদান দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন। আমরা আশা করছি, উপহারগুলো আজই ঢাকা পৌঁছে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।
এ সময় আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
-জেডসি
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











