প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ অাজ সন্ধ্যায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪আপডেট: ১০:০২ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভবনে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আলোচনায় বসবেন। সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই এ আলোচনায় বসা।
আজকের সংলাপে আ’লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্ব দেবেন। আলোচনায় সরকারী দল সংবিধানের আলোকে এবং ঐক্যফ্রন্ট সাত দফাকে গুরুত্ব দেবে। সংকট সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল না দেয়ার অনুরোধ জানাতে পারেন ফ্রন্টের নেতারা।
বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এর আগে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হয়। এ রাতে দেশি এবং বিদেশিদের নজর থাকবে গণভবনের দিকে। শেষ পর্যন্ত সংলাপ সফল হয় কিনা তা দেখার অপেক্ষায় পুরো জাতি। ছাড় দিয়েও হলে দুই পক্ষকে সমাধানে পৌঁছা উচিত বলে মনে করছেন সব শ্রেণী-পেশার মানুষ। সংলাপ সফল হবে এমন প্রত্যাশার মাত্রা ক্রমেই বাড়ছে।
দীর্ঘ প্রতীক্ষার এই সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা। আলোচনা শেষে নৈশভোজের আয়োজন রয়েছে। এর মেন্যুতে থাকছে ড. কামালের পছন্দের চিজ কেকসহ ১৭ পদের খাবার।
শেখ হাসিনার নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলে যারা থাকছেন : আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃত্বে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ; আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য- কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আবদুল মতিন খসরু, কাজী জাফর উল্লাহ ও ড. আব্দুর রাজ্জাক; আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন; আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান; আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
১৪ দলের শরিকদের মধ্যে প্রতিনিধি দলে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল।
জাতীয় ঐক্যফ্রন্টের যারা সংলাপে অংশ নেবেন : জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত ১৬ সদস্যের প্রতিনিধি দলের তালিকা মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। প্রতিনিধি দলে ঐক্যফ্রন্টের প্রধান শরিক দল বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। প্রতিনিধি দলের অবশিষ্ট ১০ সদস্য হলেন- গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও দলটির কেন্দ্রীয় নেতা এসএম আকরাম; জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও কেন্দ্রীয় সহ-সভাপতি মিসেস তানিয়া রব; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব ড. আ ব ম মোস্তাফা আমীন ও কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপে বসার আহ্বান জানিয়ে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন ড. কামাল হোসেন। চিঠিতে ঐক্যফ্রন্ট তাদের সাত দফা দাবি ও ১১টি লক্ষ্যও সংযুক্ত করে। এরই পরিপ্রেক্ষিতে গণভবনে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী চিঠি দেন ড. কামালকে।
ঐক্যফ্রন্টের সাত দফা দাবি : ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে রয়েছে- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনে ইভিএম ব্যবহার না করা, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নিয়োগ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও নতুন করে আর রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না দেয়া ও গ্রেপ্তার না করা।
অাজকের এই সংলাপের মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল-জোটের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংলাপ শুরু হচ্ছে আজ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


