ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:২০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট: ১২:৩৩ পিএম, ১ জুলাই ২০১৫ বুধবার

2015-07-01_8_163688স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এশরার আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ১২ জুন দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাঁর প্রথম অফিসিয়াল সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নতুন বিমানবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে আধুনিক সময়োপযোগী এবং বিশ্বমানের বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামরিক সেবার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন। শেখ হাসিনা আশা করেন বিমান বাহিনীর প্রতিটি সদস্য নতুন বিমান প্রধানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের চেতনা ও সংবিধানের প্রতি অবিচল আস্থা রেখে দেশে উন্নয়নে কাজ করে যাবেন। ০১.০৭.২০১৫