ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৫৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনা প্রধানের সাক্ষাৎ

আপডেট: ১২:৩৮ পিএম, ২৪ জুন ২০১৫ বুধবার

2015-06-24_8_994649স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিদায়ী সেনা বাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, বিদায়ী সেনা প্রধান তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনা বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় বির্দেশনা ও সমর্থন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনা বাহিনীতে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেনারেল ভূইয়াকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সেনা প্রধান ‘বাংলাদেশ সেনা বাহিনীর ইতিহাস’ ও ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান’ শীর্ষক দু’টি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন। ২৪.০৬.২০১৫