ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১:৩৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় আসা মালদ্বীপের রাষ্ট্রপতির সফরের দ্বিতীয় দিনে বেশ কিছু কার্যক্রম রয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সোলিহ্‌ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়ে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এরপর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে রাষ্ট্রীয় ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সকালে ফার্স্টলেডি ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীসহ ২৭ অতিথি নিয়ে বাংলাদেশে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ্‌।

এর আগ, গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ইব্রাহিম মোহামেদ সোলিহ্‌।

অনুষ্ঠানে অংশ নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ্‌ তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কখনও আপস করেননি। তাঁর বক্তব্য জনগণের হৃদয় উদ্বেলিত করতো। তার দুঃখজনক মৃত্যুর পরও কেউ তাকে ভুলে যায়নি। গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে আজীবন তিনি সম্মানিত থাকবেন।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম বড় চরিত্র হিসেবেও অভিহিত করেন ইব্রাহিম মোহামেদ সলিহ্‌‌। বঙ্গবন্ধুকে জাদুকরী নেতা বলেও উল্লেখ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ্।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়