প্রধানমন্ত্রী বিকেলে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করছেন
আপডেট: ১২:৫৬ পিএম, ১৭ জুন ২০১৫ বুধবার
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লন্ডন : যুক্তরাজ্যে ৬ দিনের সফর সমাপ্ত করে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করছেন।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা এখানে স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করার কথা রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।
ফ্লাইটটি আগামীকাল সকাল সাড়ে ৯টায় (বিএসটি) প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইট সকাল ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
লন্ডনে অবস্থানকালে ১৪ জুন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান করে।
ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাথা অফিসে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজের আমন্ত্রণে ১৫ জুন এক সংবর্ধনায় যোগ দেন।
প্রধানমন্ত্রী ১৬ জুন ব্রিটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং তাঁর ভাগনি লেবার পার্টির এমপি টিউলিপ রেজওয়ান সিদ্দিকের হাউস অব কমন্সে দেয়া প্রথম বক্তৃতা শোনেন।
একই দিনে শেখ হাসিনা হাউস অব লর্ডস স্পিকার ব্যারোনেস ডি’সুজার সঙ্গে সাক্ষাৎ করেন।
১৭.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











