প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
করোনা মহামারির আশঙ্কা দূর করে চলতি বছর বাংলাদেশে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার প্রবাসী আয় আসতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৯৩ হাজার ২০০ কোটি টাকা (এক ডলার সমান ৮৪ টাকা)।
এ সময় প্রবাসী আয় প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকবে।
বুধবার রাতে ওয়াশিংটন থেকে প্রকাশিত ‘অভিবাসনের সাপেক্ষে কোভিড-১৯ সংকট উত্তোরণ’ শীর্ষক বিশ্বব্যাংক ও নোম্যাডের (গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের বলা হয়, ২০২১ সালে বাংলাদেশে প্রবাসী বাড়বে ৬ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৮ শতাংশ। যদিও ২০২১ সালের প্রথম দশ মাসে প্রবাসী আয় ধারাবাহিকভাবে কমেছে। চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের প্রবাসী আয় ২১ শতাংশ কমেছে।
বিদেশে কর্মী প্রেরণ ও দেশে আসা প্রবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। ২০২১ সালে বৈশ্বিক প্রবাসী আয়প্রবাহ ২০২০ সালের চেয়ে ৭ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পাবে। কোভিডের কারণে বৈশ্বিক অর্থনীতি সংকুচিত হওয়ায় ২০২০ সালে প্রবাসী আয় ১ দশমিক ৭ শতাংশ কমেছিল।
প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে থাকবে ভারত। চলতি বছর দেশটিতে প্রবাসী আয় আসবে ৮৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে যৌথভাবে থাকবে চীন ও মেক্সিকো। উভয় দেশই পাবে প্রায় ৫৩ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফিলিপাইন (৩৬ বিলিয়ন ডলার), যৌথভাবে চতুর্থ মিসর ও পাকিস্তান (৩৩ বিলিয়ন ডলার)। এরপরই আছে বাংলাদেশ।
করোনার মধ্যেও গত বছর বাংলাদেশে প্রায় ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে বাংলাদেশে প্রবাসী আয় এসেছিল ১৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে ভালো প্রবাসী আয় এসেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলের অবস্থা খুবই ভালো। ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হবে ৮২ শতাংশ, পরিমাণগত দিক থেকে যা ১৫৯ বিলিয়ন ডলার।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রবাসী আয় আহরণে ভারত, পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। এছাড়া চলতি বছর নেপালে প্রবাসী আয় আসবে সাড়ে ৮ বিলিয়ন ডলার (চতুর্থ) ও শ্রীলংকায় ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার (পঞ্চম)।
তবে মোট দেশজ উৎপাদনের (জিডিপির) অনুপাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ। বাংলাদেশের জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ৬ দশমিক ৫ শতাংশ।
এ ক্ষেত্রে ২৪ দশমিক ৮ শতাংশ নিয়ে প্রথম স্থানে আছে নেপাল, ১২ দশমিক ৬ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান, ৮ দশমিক ৩ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে শ্রীলংকা, আফগানিস্তান পঞ্চম (৩.১ শতাংশ) ও ভারত ষষ্ঠ (৩ শতাংশ)।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










