প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’র মুক্তির দিন প্রকাশ
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
২০২১ সালের জুলাইয়ে ‘প্রজেক্ট কে’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা করেছিলেন তেলেগু ইন্ড্রাস্টির পরিচালক নাগ অশ্বিন। সে সময় জানা যায়, ভারতীয় ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি।
আর এই সিনেমায় জুটি বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে নতুন কোনো খবর প্রকাশ হয়নি। তবে শনিবার একটি পোস্টার প্রকাশ করে একেবারে মুক্তি তারিখ জানিয়ে দিলেন নির্মাতারা।
সিনেমাটির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিস’-এর ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে লেখে হয়, ‘তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।’
ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির এই পোস্টার শেয়ার করে লেখেন, ‘অমিতাভ- প্রভাস- দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত। ১২ জানুয়ারি ২০২৪।
পোস্টারটিও বেশ অন্য ধরনের। একটি জায়গায় চারিদিকে ভাঙা মেশিন-যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, যা দেখে মনে হতে পারে সেটা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপট, সেখানে বিশাল একটা হাত পড়ে রয়েছে, যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। তার দিকে বন্দুক তাক করে আছেন তিনজন ব্যক্তি। নিচে লেখা, ‘দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং।’
এদিকে গত মাসে দীপিকার জন্মদিনে নির্মাতাদের পক্ষ থেকে সিনেমায় অভিনেত্রীর লুক শেয়ার করা হয়। এই সিনেমাটি তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাবে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











