প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় মিথিলা, আছে সন্তানও
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
টলিউডের নিয়মিত অভিনেত্রী হয়ে উঠছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। কয়েকদিন আগেই হইচই-তে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। সেখানে অভিনেত্রীর কাজ দারুণ প্রশংসা পাচ্ছে।
এর মধ্যেই নতুন অবতারে হাজির মিথিলা। এবার তিনি টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায়। সিনেমার নাম ‘আয় খুকু আয়’। এই সিনেমায় প্রসেনজিতের সঙ্গে মিথিলার কাজের খবরটি আগেই পাওয়া গিয়েছিল। তবে আজ শনিবার (৭ মে) দু’জনকে একসঙ্গে দেখা গেলো।
প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল গান। এই গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুটি করছেন।
দর্শকরা বলছেন, প্রসেনজিতের স্ত্রী হিসেবে দারুণ মানিয়েছে মিথিলাকে। যেন বিখ্যাত সেই ‘অমর সঙ্গী’ যুগ ফিরে এলো! সিনেমাটিতে মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন তিনি।’
মিথিলার প্রশংসায় তিনি আরও বলেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। ছোট চরিত্রে অভিনয় করে মিথিলা তা প্রমাণ করেছেন। আমি তার আগের কাজও দেখেছি। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।’
‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ। আগামী ২৭ মে সিনেমাটি মুক্তি পাবে।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




