ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৭:৫৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

প্রসেনজিৎ শুধু আমার নায়ক না: রচনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টালিউডের অন্যতম হিট জুটি প্রসেনজিৎ-রচনা। প্রায় ৪০টি বাংলা সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। লম্বা সময় ধরে একসঙ্গে কোনো কাজ করেননি এ জুটি। তবে এবার ১১ বছর পর আবারও ফিরছেন প্রসেনজিৎ-রচনা।

রচনা ব্যানার্জির উপস্থাপনায় একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়েই নির্মিত হয়েছে পুরো পর্বটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৭ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ অভিনীত নতুন সিনেমা ‘আয় খুকু আয়’। বাবা-মায়ের গল্পে সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়।

বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তার মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। এ ছবির প্রচার করতেই রচনা ব্যানার্জির শোতে হাজির হয়েছেন বুম্বা দা বা প্রসেনজিৎ। অনুষ্ঠানটির একটি ভিডিওতে প্রসেনজিৎ বলছেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। রচনার সঙ্গে এই স্টেজে দাঁড়িয়ে অন্যরকম মজা পাচ্ছি।’

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী রচনা ব্যানার্জি লিখেছেন, ‘ও কেবল আমার হিরো নয়। আমাদের সম্পর্ক ও বন্ড অনেক বছরের। আমার বন্ধু ও আমার গাউড। অনেক ভালোবাসা ও সম্মান।’

‘আয় খুকু আয়’ সিনেমায় নিজের লুক নিয়ে আবারও এক্সপেরিমেন্ট করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।