ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২:১৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

আজ রোববার ১৯ নভেম্বর থেকে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি। নবমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষা নকলমুক্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হতে এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।


এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এর মধ্যে প্রাথমিকে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। আর ইবতেদায়ি পরীক্ষায় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন।


এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পরীক্ষার্থী কমলেও তাদের মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বাড়ছে। এবার ছাত্রদের চেয়ে ১ লাখ ৮৯ হাজার ৮০১ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।


পরীক্ষা প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। সারা দেশের ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। অন্যান্যবারের মতো এবারও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। এবার প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়িতে ৩৭৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী অংশ নেবে।