ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২২:১৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়ল ২২ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের কারণে আবারো সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার (২৮ মার্চ) এ আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনার কারণে দেশের সব প্রাথমিক ও কিন্ডারগার্টেন আগামী ২২ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

এরআগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পরে ২৩ মে থেকে শুরু হবে।

-জেডসি